
শাহজালাল সুজন
মুক্ত স্বাধীনের স্নিগ্ধ বাতাস গুলো ক্রমশই
লেলিহানের গুমোট ধোঁয়ায় আচ্ছন্ন,
আমি একটি জীবন্ত লাশ দংশিত নগরীর
কালো ছোবলের অন্তরালে রুদ্ধ।
যেখানে বেঁচে থাকা শুধুই একটি চ্যালেঞ্জ
হামাগুড়ি দিয়ে উঠেছি পাহাড়ের চূড়ায়,
একটু প্রশান্তি খুঁজতে গিয়ে ছাঁয়ার আঘাতে
ক্ষতবিক্ষত টুকরো মৌনতা।
নিস্তব্ধ রজনীতে আলো খুঁজতে দূর পথে পাড়ি
পাহাড়ের প্রস্তরের নিচে চাপা কষ্ট,
খন্ডিত স্বাধীনের কাঁটা লাইনের শব্দগুলো যেন
প্রণয় আঁচে বিষাক্ত নরকের শ্বাস।



