বাংলাদেশরাজনীতি

কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

রূপসী বাংলা ডেস্ক: ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির সিনিয়র নেতারা।  বৈঠকে যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ড, পাকিস্তান, মিশর, সৌদি আরবসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত আছেন।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে দেশের চলমান সার্বিক পরিস্থতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে দলটি।

বিএনপি সূত্র জানায়, বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে থাকা মামলার বিচারিক প্রক্রিয়া, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক প্রক্রিয়া, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীনদের মনোভাব, নির্বাচন কমিশনের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর অবস্থানসহ সার্বিক বিষয়াদি নিয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত লিখিত বক্তব্যও কূটনীতিকদের সরবরাহ করবে বিএনপি।  ব্রিফিংয়ে দলের মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং কূটনৈতিক উইংয়ের নেতারা উপস্থিত আছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension