
শারমিন নাহার ঝর্ণা
শরতের আকাশ দেখে মনে হয় যেন
ধুঁয়ে মুছে রাখা স্বচ্ছ নীল ক্যানভাস,
সাদা মেঘগুলো ভেসে চলে নিঃশব্দে,
কাশফুলের দোলন ছায়ায় নদীর
পাড়ে দাঁড়িয়ে থাকে নিস্তব্ধতা,
বিলের জলে ফুটে ওঠে শাপলা ফুলের হাসি।
আকাশে বাতাসে এক মধুর উদাসী টান,
শরতের কবিতা যেন বাজে প্রতিটি দিগন্তে।
দূরে বয়ে যাওয়া পাখিদের ঝাঁক
যেন নিয়ে চলে রঙিন স্বপ্নের সুর।
শিউলি ফুল ঝরে পড়ে নীরবে,
রেখে যায় পবিত্রতার সুঘ্রাণ।
প্রকৃতি যেন মনের মতো সেজে ওঠে।



