
বি এন পির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউ এস এ ইন্ক
রূপসী বাংলা ডেস্ক: গতকাল ১ সেপ্টেম্বর শনিবার নিউইয়র্ক জ্যাকসন হাইটসের ইত্যাদি রেষ্টরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র ইন্ক, বিএনপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠান করেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি মো: সোহরাব হোসেন ও সঞ্চালনায় সাধারন সম্পাদক মো: নাসির উদ্দীন, দোয়া পরিচালনায় সাবেক সভাপতি নাসিম আহমেদ।
দোয়া অনুষ্ঠানে শহিদ জিয়া ও তার পরিবারের শান্তি, দেশনেত্রীর অবিলম্বে মুক্তির জন্য এবং নাসিম ভাইয়ের ভগ্নিপতির অকাল মৃত্যুতে সভায় দোয়া করা হয়। আলোচনা ও দোয়ায় যারা অংশ নিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, সাবেক স্বরাষ্টমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর পি এস মো: বাচ্চু মিয়া, ফোরামের প্রধান উপদেষ্টা এ টি এম হেলালুর রহমান, ফোরাম স্থায়ী কমিটির সদস্য ফারুক হোসেন মজুমদার , স্থায়ী কমিটির সদস্য সাইদুর খান ডিউক, সিনিয়র যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন, যুগ্ম সম্পাদক আসলাম খান, সাংস্কৃতিক সম্পাদিকা এলিজা আক্তার মুক্তা, আইন বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ ছোটন, ছাত্র বিষয়ক সম্পাদক সালাজার খান হ্রদ, সাংস্কৃতিক সম্পাদক নাজমুল করিম, শ্রম বিষয়ক সম্পাদক কামারুজ্জামান মিয়া প্রমুখ।



