প্রবাস

আয়ারল্যান্ড হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রূপসী বাংলা ডেস্ক: আয়ারল্যান্ডের ডাবলিনে বসবাসরত প্রবাসী বিশ্বজিৎ সাহা এই মুহূর্তে এক জরুরী কাজে বাংলাদেশে ওনার নিবাসস্থল ফরিদপুরে সফরে রয়েছেন। গত ২ সেপ্টেম্বর শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে সরকারি ছুটির দিন ফরিদপুরে র্র্যালি বের হলে তিনি সেখানে হাতিতে চড়ে যোগদান করেন। আমাদের জানামতে, এই হাতিতে চড়েই তিনি বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের মন্ত্রী ফরিদপুর সদরের সংসদ সদস্যকে র্র্যালি তে অভ্যর্থনা জানান। মাননীয় মন্ত্রী এই ব্যাপারটিকে সহজভাবে না নিয়ে মন্ত্রীর সামনে হাতিতে চড়াকে তিনি এক প্রকার ঔদ্যত্ত হিসেবেই দেখেন এবং বিশ্বজিৎ সাহাকে পুলিশের মাধ্যমে থানায় নিয়ে আটকে রাখেন।পরে ছেড়ে দিলেও পুলিশের মাধ্যমে হুমকি দিয়ে রাখেন যেন কোনো সাংবাদিকের সাথে এই বিষয়টি নিয়ে আর আলাপ আলোচনা না হয় ।

আমরা মন্ত্রীর এই আচরণকে তার জনগণের প্রতি দায়বদ্ধতার বিপরীত প্রতিরূপ হিসেবেই দেখি। এই জনপ্রতিনিধির ভুলে গেলে চলবে না প্রত্যেক জনপ্রতিনিধি জনগণের সেবক এবং মাননীয় সংসদ সদস্যরা জনগণের ভোট দ্বারাই নির্বাচিত।এই জনপ্রতিনিধির এহেন কর্মকান্ড তার দলের নীতি ও আদর্শের-ও বিপরীত। আমরা এই বিশ্বজিৎ সাহার সাথে মাননীয় মন্ত্রীর এই আচরণের তীব্র ক্ষোভ ও নিন্দা জানাই। মন্ত্রীর এহেন কর্মকান্ড এইবারই প্রথম নয় তিনি এর আগেও এক ভাষণে আমাদের ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্তের ব্যাপারেও অশ্লীল, কদর্য ও তির্যক মন্তব্য করেছেন। আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃস্টি আকর্ষণ করে বলতে চাই, তিনি যেন এই মন্ত্রীর কর্মকান্ডের ব্যাপারে সজাগ থেকে আগামীর নির্বাচনে নৌকা মার্কার নমিনেশন দেওয়ার ব্যাপারে পুনঃবিবেচনা করেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension