প্রবাস

জেসিকা র‌্যামোসকে সমর্থন

রূপসী বাংলা ডেস্ক: জ্যাকসন হাইটস, করোনা, ইস্ট এলমহার্স্ট, এস্টোরিয়া নিয়ে গঠিত নিউইয়র্ক সিনেট নির্বাচনে দলীয় মনোনয়নের লড়াইয়ে অবতীর্ণ জেসিকা র‌্যামোসকে সমর্থন জানিয়েছে নিউ আমেরিকান ভোটার এসোসিয়েশন তথা নাভা। শনিবার জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এক র‌্যালিতে এই ঘোষণা প্রদানের কর্মসূচিতে নেতৃত্ব দেন দিলীপ নাথ,জাকির চৌধুরী,রোকেয়া আকতার, মিলন রহমান, মনিকা রায় প্রমুখ।
এ সময় প্রদত্ত বক্তব্যে অভিভূত জেসিকা বলেন, আপনাদের যে সমর্থন পেলাম তা আমার শক্তি বাড়িয়ে দিল। ইতিমধ্যেই নিউইয়র্ক সিটির মেয়র, কম্পট্রোলারসহ বিশিষ্টজনরা সমর্থন দিয়েছেন। বিশ্বখ্যাত নিউইয়র্ক টাইমসও সমর্থন দিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension