
শাকেরা বেগম শিমু
আশ্বিন বিদায় নিলো মেঘের ঐ দেশে,
কার্তিক চলে এলো শিঁশিরের বেশে।
ধানের শীষের গায়ে মুক্তার দানা,
রোদে করে ঝলমল নেই কারো মানা।
মাঠে মাঠে সোনাধান, কৃষাণের হাসি,
কার্তিকের এই রূপ বড় ভালোবাসি।
কামিনী ছড়ায় ঘ্রাণ, ঝরে টুপ টুপ,
এমনই মায়াবী কার্তিকের এই রূপ।



