
মোশাররফ হোসেন
মনে হয়, ধারালো নখের তীব্র আঘাতে
কলিজা ছিঁড়ে ফেলি।
হিংস্রতায় গলিতা লাভার মতো
মস্তিষ্ক থেকে গড়িয়ে পড়ে ক্রোধ,
যখন নিরীহ জনগণকে
দাবার বোড়ে বানিয়ে, ঘোড়ার চাল চলে।
আর বড় বড় নেতারা রাজা মন্ত্রী বেশে,
কখনো হাতির পিঠে, কখনো নৌকায়,
ঘুরে ঘুরে হিসাব কষে
কোন বোড়েটা কাটা পড়লে
ঘোড়ার চালে কিস্তি মাত হবে।



