বিনোদন

নগ্ন ফটোশুট, তুমুল বিতর্কে অঙ্কিতা

পশ্চিমবঙ্গ শোবিজের বহুমুখী প্রতিভার অধিকারী অঙ্কিতা চক্রবর্তী। প্রায় ১৭ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সিনেমা-সিরিজ-সিরিয়ালে কাজ করেছেন চুটিয়ে। তবে এবার অঙ্কিতার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে ভক্তদের চোখ একেবারে ছানাবড়া। আলো-আঁধারি ঘর, বিছানায় বসে আছেন অঙ্কিতা। খোলা চুল কাঁধের পাশ দিয়ে সামনে ছড়ানো। যা ঢেকে রেখেছে স্তন। গায়ে সুতোর লেশমাত্র নেই। আর এই ছবি শেয়ার করেই অঙ্কিতা লিখলেন, ‘আলো আর ছায়া’।

অঙ্কিতার এই পোস্টই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বেশিরভাগই তাকে ট্রোল করেছেন। একজন লেখেন, ‘অভিনয়ের পেশার শেষ লগ্নের শেষ চাল….. লাগলে তুক, না লাগলে তাক। সুস্থ থেকো তুমি দেহে ও মনে। একা হয়ে যেও না গো’। আরেকজন লেখেন, ‘এই মেয়েটা এতো ভালো অভিনেত্রী, বাহা সিরিয়ালে কী অপূর্ব অভিনয়। দেখে ওর ফ্যান ছিলাম। এখন এরকম অধঃপতন হয়েছে। যে এত ভালো অভিনয় করে, তাকে এসব ছবি তুলে ভিউ জোগাড় করতে হচ্ছে!’ আরেকজন লেখেন, ‘এরপর বেশি বিতর্ক হলে এটাকেই এআই বলে চালিয়ে দেবে।’

২০১১ সালে স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ইষ্টি কুটুম-এ ‘কমলিকা’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন অঙ্কিতা। ইষ্টি কুটুম ছাড়াও কখনও মেঘ কখনও বৃষ্টি, নীড় ভাঙা ঝড়, বিন্নী ধানের খই, এবং সাম্প্রতিক সময়ে স্টার প্লাসের হিন্দি ধারাবাহিক ‘ঝনক’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

এছাড়াও বড় পর্দায় তাকে দেখা গিয়েছে ব্যোমকেশ ফিরে এল, ব্যোমকেশ বক্সী, ব্যোমকেশ ও চিড়িয়াখানা, পর্ণমোচী, আলেয়া, এবং কাদম্বরী আজও-র মতো সিনেমাতেও। বলিউডে নিজের ভাগ্যান্বেষণে বর্তমানে মুম্বাইতেও থাকছেন অঙ্কিতা।

সম্প্রতি এক বড়সড় বিতর্কে জড়ান অভিনেত্রী। পরিচালক দেবালয় ভট্টাচার্য মদ্যপ অবস্থায় তাকে জোর করে চুমু খাওয়া এবং শারীরিক ও মানসিক হেনস্থা করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ তোলেন অঙ্কিতা। অঙ্কিতা তার আইনজীবীর মাধ্যমে দেবালয়কে আইনি নোটিশও পাঠান, সঙ্গে দাবি করেন যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পরিচালক দেবালয় ভট্টাচার্য এদিকে সব অভিযোগ হাওয়ায় উড়িয়ে দেন, এবং এগুলিকে অসত্য জানিয়ে করেন ৩ কোটি টাকার মানহানির মামলা। যা নিয়ে বেশ কিছুদিন বিতর্ক চলে টলিউডে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension