প্রবাস

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের সাংস্কৃতিক উৎসব

সুব্রত চৌধুরী

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেটের অ‍্যাটলানটিক সিটিতে ১২ আগস্ট, বুধবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে প্রাণের আমেজে ‘আটলান্টিক সিটি সাংস্কৃতিক উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সংগীত অনুষ্ঠান, নৃত্য,কৃতি শিক্ষার্থী সন্মাননা, বৃত্তি প্রদান, স্মরণিকা প্রকাশ,দেশীয় খাবার ও দেশীয় পণ্যের ষ্টল, র‍্যাফেল ড্র।

সিটির সেন্ডসক্যাসেল স্টেডিয়াম এর উন্মুক্ত প্রাঙ্গণে বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে রাত সাড়ে এগারোটা পর্যন্ত চলে সাংস্কৃতিক উৎসব এর কার্যক্রম ।

সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী এস আই টুটুল, বিন্দুকণা ,ভারতীয় শিল্পী মধু বিজয়,উজভাল ভাস,পাকিস্তানি শিল্পী সোনু ভাট ও যুক্তরাষ্ট্রের ডি জে শেপ লাভ সংগীত পরিবেশন করেন।

উৎসবে প্রবাসী কিশোর – কিশোরীদের মনোজ্ঞ নৃত্য পরিবেশনা সবাইকে মুগ্ধ করে ।

সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথি ছিলেন সিটির স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ড. লা কোয়েটা স্মল।রাজ্যের এসেম্বলিরম‍্যান, এসেম্বলিওম‍্যান,সিটি মেয়র, সিটির কাউন্সিলরগনসহ মূলধারার রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

নিউ জার্সির পার্শ্ববর্তী ষ্টেট থেকেও প্রবাসী বাংলাদেশিরা

সাংস্কৃতিক উৎসবে যোগ দেন। অন‍্যান‍্য কমিউনিটির লোকজনও উৎসবে অংশ নেয়ায় উৎসবটি সম্প্রীতির মেলবন্ধনে কমিউনিটির মিলনমেলায় পরিণত হয়।

তারা বাংলাদেশ ও আমেরিকার জাতীয় পতাকা হাতে উৎসবের আনন্দ রেণু গায়ে মেখে উচ্ছ্বাস প্রকাশ করে।

আয়োজক সংগঠন বিএএসজে নেতৃবৃন্দ বলেন, তারা সাউথ জার্সির প্রবাসী বাংলাদেশিদেরকে একটি ভিন্নধর্মী সুন্দর মনোমুগ্ধকর সাংস্কৃতিক উৎসব উপহার দিতে

সক্ষম হয়েছেন।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল,সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বিএএসজের ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, উৎসব কমিটির আহবায়ক মাজহার আলী দুলাল ও সদস্য সচিব মামুনুল হক মামুন সাংস্কৃতিক উৎসব সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

ছবি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension