বিনোদন

‘প্রাক্তন’ ছবির ‘কলকাতা’ গানের এটাই কি বলিউডি রিমেক ?

রূপসী বাংলা ডেস্ক: মুক্তি পেল ‘জলেবি’ ছবির নতুন গান ‘পল৷’ অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের গাওয়া গানটি মুক্তি পাওয়ার পর থেকেই সকলের মুখে একটাই কথা, ফিরে এল সেই দুই লেজেন্ডারি ভয়েস৷ তবে নেটিজেনের দাবি অভিনেতা অভিনেত্রীর কেমিস্ট্রি যেন একেবারে বরফের মতো ঠান্ডা৷ ‘জলেবি’র ট্রেলারের প্রথমদিকে অসমাপ্ত ভালোবাসার আভাস পাওয়া গেলও পরের দিকে রয়েছে ত্রিকোণ প্রেমের গল্পের ছোঁয়া৷ অনেকে ভালোবাসে ঠিকই কিন্তু অবশেষে ভালোবাসার মানুষটিকে কাছে পায় না৷

ঠিক যেমন রোমিও-জুলিয়েট, হীর-রানঝা, লায়লা-মজনু৷ সবার গল্প সেই একই ছাঁচে ফেলা৷ নিজের সবটা দিয়ে একে অপরকে এরা ভালোবেসেছে তবে মিল তাদের হয়নি৷ আজকালকার দুনিয়ায় তো এমন প্রেম করতে কাউকে দেখাই যায় না৷ আজ প্রেম আছে তো কাল নেই৷ আজ যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসছে, সেই প্রেমেই ভাগ বসাচ্ছে আরেকজন৷ ব্রেক আপ শব্দটা যেন স্বাভাবিক হয়ে গিয়েছে এখনকার দুনিয়ায়৷

এই ভাবনাচিন্তায় কোথাও যেন একটা ভুল থেকে যাচ্ছে৷ ক্যাশুয়াল রিলেশনশিপের হার অনেক বেড়ে গেলেও পুরনো প্রেমালাপ এই মডার্ন দুনিয়ায় কোথাও একটা উঁকি মারে৷ তেমনভাবেই ‘জলেবি’র ট্রেলারে দেখা গিয়েছে ইনটেনসিটি, রোম্যান্স, প্যাশন৷ গান থেকে ছবি সবকিছুর রিমেকে চলছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷ সেই রিমেকে গা ভাসিয়েছেন পরিচালক থেকে শুরু করে অভিনেতা, গায়ক সকলে৷ দু’বছর আগে জানা গিয়েছিল, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালিত ছবি ‘প্রাক্তন’র রিমেক হতে চলেছে বলিউডে৷ বিভিন্ন মহলে ছড়িয়ে গিয়েছিল এই খবর৷ রিমেকে হাত দিয়েছেন মহেশ ভাট৷

কিছুদিন ধরে সেই গুঞ্জন চলার পর বিষয়টি থিতিয়ে যায়৷ এখন মনে হচ্ছে এই খবরে ঠিক ততটাও জল পড়েনি৷ মুক্তি পয়েছে বিশেষ ফিল্মস প্রযোজিত ‘জলেবি’র অফিসিয়াল ট্রেলার৷ অনেকের মতে এই ছবির ট্রেলারের শেষের কিছু দৃশ্যে ‘প্রাক্তন’ ছবির সঙ্গে মিল খুঁজে পাওয়া গিয়েছে৷ দিন কতক আগেই এ ছবির পোস্টার মুক্তি পেয়েছিল৷ যা দেখে মিম-ট্রোলে ভরে উঠেছিল সোশ্যাল মিডিয়া৷ মনে করা হচ্ছে, প্রসেনজিতের ভূমিকায় রয়েছেন বরুন মিত্র, ঋতুপর্ণা সেনগুপ্তের জায়গায় রিয়া চক্রবর্তী এবং অপরাজিতা আঢ্যের চরিত্রে রয়েছেন টেলিভিশন অভিনেত্রী দিগঙ্গনা সূর্যবংশী৷

‘জলেবি’ই যে ‘প্রাক্তন’ এর হিন্দি রিমেক সেই বিষয় এখনও কেউ কোনও মন্তব্য করেননি৷ কিন্তু ঋতুপর্ণার ট্যুইটে ভক্তরা আন্দাজ করছেন এটাই রিমেক৷ ছবির প্রযোজক মহেশ ভাটকে ট্যাগ করে ঋতুপর্ণার ছবির কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন৷ মহেশ ভাটের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক বেশ ভালো, কিন্তু হঠাৎ এই ছবির জন্যই কেন শুভেচ্ছা জানালেন তিনি৷

এমনই প্রশ্ন উঠছে দর্শকমহলে৷ ‘প্রাক্তন’ ছবির গান সুপারহিট ছিল, ইমনের গাওয়া ‘তুমি যাকে ভালবাস’ আজও সকলের মুখে মুখে লেগে রয়েছে৷ ‘প্রাক্তন’র রিমেক হিসেবে ‘জালেবি’ দর্শক এবং শ্রোতাদের মধ্যে কতটা সারা ফেলতে পারবে সেটাই এখন দেখার বিষয়৷ আগামী ১২ অক্টোবর মুক্তি পেতে চলেছে পুষ্পদীপ ভরদ্বাজের পরিচালিত ‘জালেবি’৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension