
চরম খাদ্য সংকটে ইয়েমেনিরা, গাছের পাতা সেদ্ধ করে খাচ্ছে
রূপসী বাংলা ডেস্ক: সৌদি আরব হচ্ছে মুসলিমদের জন্য তীর্থস্থান যে দেশটিকে মুসলিমরা পবিত্র দেশ মনে করে সেই পবিত্র দেশের বিমান হামলায় প্রান হারাচ্ছে হারাচ্ছে ইয়েমেনি মুসলিমরা, তাদের অবরোধের কবলে পরে খাদ্যের অভাবে মৃত্যুর প্রহর গুনছে হাজারো শিশু। যেখানে প্রতিদিন সৌদি নারিকরা হাজার হাজার টন খাদ্য অপচয় করে সেখানে ইয়েমেনর মানুষ খাদ্যের অভাবে গাছের পাতা সিদ্ধ করে খাচ্ছে।
সৌদি আরবের নেতৃত্বে আরব জোটের দীর্ঘ দিনের আগ্রাসনে ইয়েমেনে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। দেশটির কোনো কোনো প্রদেশের লোকজন জীবন বাঁচানোর জন্য গাছের পাতা খাচ্ছে।
এসব মানুষের সামনে স্বাভাবিক কোনো খাবার নেই। খবর ফক্স নিউজ ও এপির।
ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশের আসলাম এলাকার অনেকে এক ধরনের গাছের পাতা খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। স্থানীয়ভাবে এ গাছকে আরবিতে হালাস বলা হয় যার ইংরেজি নাম ওয়াক্স লিফ।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, মায়েরা এই হালাস গাছের পাতা তুলে টক জিনিসের ভেতরে দিয়ে সিদ্ধ করে পরিবারের অন্য সদস্যদের মুখে তুলে দিচ্ছেন ক্ষুধা নিবারণের জন্য।
স্থানীয় স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, আসলাম এলাকায় সবচেয়ে বেশি অপুষ্টিতে ভোগা শিশু রয়েছে। শুধু জানুয়ারি মাসেই সেখানে ৩৮৪টি শিশুর চিকিৎসা দেয়া হয়েছে এবং পরবর্তী ছয় মাসে চরম অপুষ্টিতে ভোগা এক হাজার ৩১৯টি শিশুকে চিকিৎসা দেয়া হয়।
ভ্রাম্যমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্লিনিক কর্মী সালেহ আল-ফাকিহ বলেন, ইয়েমেনের আসার পর মনে হচ্ছে আরেকটি সোমালিয়া আসলাম। যেখানে দুর্ভিক্ষের কবলে পড়েছে অজস্র মানুষ। খাদ্যাভাবে মানুষ এখন জঙ্গলের গাছের পাতা খাচ্ছে।



