
আনজানা ডালিয়া
এআই দিয়ে সবাই পেছনে ফিরছে
আমার মন আশি,নব্বইতে যেতে চাইছে
কৈশোরের দিনগুলো খুব টানছে।
নিঝুম দুপুরে পুতি জামের ডাল ধরে ঝুলতে
ডাল ভেঙ্গে পুকুরে ডুবে চুবে ফের উঠতে।
সুহাসিনী কাকীর পেয়ারা গাছে হতো হামলা
সন্ধ্যায় মায়ের কাছে আসতো বিচার মামলা
শাস্তি হিসেবে নির্লজ্জ হেসে ধরতাম কান
তবু দুরন্ত কৈশোরে ফিরতে মন করে আনচান।



