
এই যে দূরে সরিয়ে দিচ্ছ নিরন্তর
তার কোনো প্রতিবাদ হয় না,
আমি কেবল নৈকট্যের–
কারণ খুঁজতে পারি।
জীবনে আবেগের কোনো মূল্য হয় না
তাই তোমার সমস্ত প্রতিশ্রুতি–
আজ অবান্তর।
যখন মাঝ রাত্তিরে আকাশ ভাঙে
বুকের উপর…
আমি হাতড়ে বেড়াই একান্নপীঠ স্মৃতি,
তবু দিল দরিয়ার রহস্যটা
হয়নি আজও জানা ৷



