
অবশেষে সামনে এল ‘ঠগেরা’ ভিডিও
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: গোটা বছর অপেক্ষায় থাকেন আমিরি ফ্যানেরা। কেননা হাতে গুনে প্রতি বছর একটি করে ছবি অনুরাগীদের উপহার দেন নায়ক। কিন্তু এবার সেপ্টেম্বর এসে গেল এখন দর্শন হল না আমিরের। একথা সবাই জানে সামনেই এবছর হাতের প্রাপ্তি’ঠগ অফ হিন্দোস্তান’। কিন্তু এখনও তো পোস্টার, টিজার, ট্রেলারের দেখা মিলল না। তবে ফ্যানদের ধৈর্য্যের বাঁধ ভাঙার আগেই সামনে এল ছবির লোগ। তাও আবার অভিনব পদ্ধতিতে।
সম্প্রতি আমির খান ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন। ক্যাপশন “ঠগেরা আসছে।”। সঙ্গে জানিয়ে দিয়েছেন ছবি মুক্তির দিন। ৮ নভেম্বর মুক্তি পাচ্ছে ঠাগস অফ হিন্দোস্তান। তবে শুধু সিনেমার লোগ আর রিলিজ ডেট নয়! ভিডিওটিতে রয়েছে ছবির কলাকুশলীদের নামও।

প্রসঙ্গত, রিল দুনিয়া রিয়েল করে তোলাই আমিরের চেষ্ঠা। তাইতো এবার ‘ঠাগস অফ হিন্দোস্তান’ তৈরি হল আস্ত দুই জাহাজ। যা প্রায় একবছর ধরে তৈরি হয়েছে। ইউরোপের মাল্টা উপকূলে এই জাহাজ দু’টি তৈরি করার জন্য প্রায় হাজার শ্রমিক এক বছর ধরে কাজ করেছেন। অভিজ্ঞ ডিজাইনারদের পরামর্শও নেওয়া হয়েছে। তৈরি হওয়ার পর দু’টি জাহাজের ওজন হয়েছে দুই লক্ষ কিলোগ্রাম।
ভারতীয় চলচ্চিত্রে ফিকশনের এখনও পর্যন্ত সেরা উদাহরণ ‘বাহুবলী’। দু’টি ভাগে মুক্তি পেয়েছিল রাজামৌলির ছবিটি। আঞ্চলিক সিনেমা হলেও রেকর্ড ব্যবসা করেছিল মাহেশমতি সাম্রাজ্যের কাহিনি। এবার তাকেও টক্কর দিতে চান প্রযোজক আদিত্য চোপড়া। তাই খরচ যাই হোক, নিজের পিরিয়ড ড্রামাকে বিশ্বাসযোগ্য করে তুলতে কোনও আপস করতে রাজি নন প্রযোজক। তাই এমন ব্যবস্থা।

ছবিতে জলদস্যুদের কাহিনি দেখানো হবে। বেশিরভাগ শুটিংই করতে হবে সমুদ্রে। এর জন্য জাহাজেরও প্রয়োজন ছিল। প্রেক্ষাপট ঐতিহাসিক। তাই বিশেষ ধরনের জাহাজেরই প্রয়োজন ছিল। তাই এই জাহাজ তৈরির পক্ষে সায় দেন পরিচালক বিজয়কৃষ্ণ আচার্য, প্রযোজক আদিত্য চোপড়া ও আমির খান।
https://twitter.com/aamir_khan/status/1041560854116753408



