সাহিত্যকবিতা

অবক্ষয়

জাহাঙ্গীর চৌধুরী

ওঠে না আর নিরিন্দ্রিয়ের সিন্ধুতে,
তোমাকে দর্শনে আবেগি তরঙ্গে কল্লোল।
তোমার প্রেমাঙ্গনে নীড় বাঁধে পরিযায়ী কপোত,
পদ্মার তটের মতো বিলীয়মান সম্পর্কের শপথ।
আমার প্রেমাত্মায় জ্বলছে বিশ্বাসের গ্লানি,
তোমার চল্লিশ শতাংশ বোধ বুঝে-না মানহানি।
তোমার অভিলাষী লোভাতুর মনে বেশি মূল্য,
আসলের চেয়ে সুদের,দেখি তাতে বেশ প্রফুল্ল।
জন্মান্ধের ন্যায় রাখি দুটি আঁখি তোমাকে হেরি,
শিশিরের শব্দে নিশায় ভেসে ওঠে প্রেমাঞ্জলি।
অহর্নিশ জেনেছি প্রেম খোঁজে স্বর্গ নরক নয়,
তোমাদের নদী জনু আচরণ ভাবায় এখন নিত্য।
পরকীয়ার এ চিতাগ্নি একদিন ভস্মিত করবে ,
তামাম বৈধ পরিণয়,আনবে চরম অবক্ষয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension