
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর ব্যক্তিগত বাসভবনে নিজেকে ‘আড়াল’ করেছেন ট্রাম্প
নির্বাচনের ফল দেখতে হোয়াইট হাউসের ইস্ট রুমে ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ও ঘনিষ্ঠ মিত্ররা যখন জড়ো হন, তখন ট্রাম্পের ব্যক্তিগত বাসভবনটির পরিবেশ ছিল বিষণ্ন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল আসতে শুরু করার পর হোয়াইট হাউসের ব্যক্তিগত বাসভবনে নিজেকে আড়াল করে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে, এই নির্বাচনের ফল তার প্রশাসনের গত দুই বছরের কর্মকাণ্ডের জন্য এক বিব্রতকর রায় হিসেবে সামনে এসেছে।
নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রতিনিধিরা সিনেট এবং প্রতিনিধি পরিষদ উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নির্বাচনে রিপাবলিকানদের ঘাঁটিগুলোতেও তাদের প্রত্যাখ্যান করেছেন ভোটারেরা। বহু বছর ধরে রিপাবলিকানদের আধিপত্য থাকা টেক্সাসেও ডেমোক্র্যাটরা জয় পেয়েছে।
নির্বাচনের ফল দেখতে হোয়াইট হাউসের ইস্ট রুমে ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ও ঘনিষ্ঠ মিত্ররা যখন জড়ো হন, তখন ট্রাম্পের ব্যক্তিগত বাসভবনের পরিবেশ ছিল বিষণ্ন।
এ বিষয়ে ডেইলি মেইলকে এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “ব্যক্তিগত বাসভবনের পরিবেশটা খুব, খুব অন্ধকারাচ্ছন্ন।”
তিনি আরও বলেন, “পরিস্থিতি খুবই বিষণ্ন।”
প্রেসিডেন্টের ঘনিষ্ঠ আরেকটি সূত্র পত্রিকাটিকে জানায়, রাত ১১টার দিকে ট্রাম্প একেবারে নীরব হয়ে যান। ডেমোক্র্যাটদের নীল ঢেউ তার শক্ত ঘাঁটিগুলো ভাসিয়ে নিয়ে যাওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন।
সূত্রটি বলেন, “তিনি (ট্রাম্প) ফক্স নিউজ দেখছেন, কিন্তু তিনি কোনো কথাই বলছেন না। একেবারে নীরব হয়ে গেছেন।”
নির্বাচনের ফল নিয়ে ট্রাম্পের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল প্রার্থীদেরই দায়ী করা। এরপর তিনি ‘মাগা’ ধাঁচের একটি লাল টুপির ছবি পোস্ট করেন, যাতে লেখা ছিল ‘ভেটো’।



