
কুলসুম বিবি
নীরবতার খামে মোড়ানো বিষণ্ণ নিশি,
ঘুম নেই চোখের পাতায় ;
যতই ভুলে যেতে চাই
ততই ফিরে ফিরে আসে।
স্মৃতির দরজায় দাঁড়ায় পাশাপাশি
পুরনো মুখ ও তার হাসি।
তিমির ফুঁড়ে হাতুড়ি পেটা করে
দেয়াল ঘড়ির টিকটিক শব্দ।
বুকের ভেতর সংশয়ের সুর,
আমি একা জেগে ছায়ার সাথে বলি কথা,
আর বালিশের গায়ে ঝরে অশ্রু অনুতাপ।



