
বাড়ি যাওয়ার পথে সিএনজিতে শিক্ষিকাকে মারধর-লুটপাট, ফেলে গেল সড়কে
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে লক্ষ্মী রাণী নাথ নামের এক শিক্ষিকাকে মারধর করে সড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তার কাছে থাকা মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায় চক্রটি।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে চন্দ্রগঞ্জের আফজাল রোড থেকে শিক্ষিকাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়। পরে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের অদূরে সড়কের পাশে তাকে ফেলে রেখে যায় ওই চক্রটি।
ভুক্তভোগী লক্ষ্মী রানী নাথ উপজেলার আলহাজ ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
পুলিশ ও ভুক্তভোগী শিক্ষিকার সহকর্মীরা জানায়, পাঠদান কার্যক্রম শেষে লক্ষ্মী রাণী বাড়ির উদ্দেশে দ্যালয় থেকে বের হন।
এসময় আফজাল রোড থেকে তিনি একটি সিএনজিতে উঠেন। চন্দ্রগঞ্জ থানার পশ্চিমে একটি নার্সারির সামনে পর্যন্ত তার গন্তব্য ছিল। কিন্তু সিএনজিচালক তাকে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কের দিকে নিয়ে যায়। সড়কটি তার গন্তব্য ছিল না।
এক র্যায়ে তাকে মারধর করে হাত, কান ও গলায় থাকা স্বর্ণালংকার, মোবাইলফোন এবং নগদ টাকা নিয়ে যায়। পরে তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় চক্রটি। আহত অবস্থায় সড়কে পাশে তাকে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
ভুক্তভোগী লক্ষ্মী রাণী নাথের সহকর্মী শিক্ষক আবুল হাসনাত বলেন, ছিনতাইকারীরা লক্ষ্মীকে বেদম মারধর করেছে। তার দুটো চোখ ফুলে গেছে।
চোখের পাতা কালো হয়ে আছে। মুখে রক্তাক্ত জখম হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ঘটনাটি মর্মান্তিক। এ ঘটনায় সিএনজিচালক ও ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।



