প্রবাস

খালেদার মুক্তি চেয়ে লেবানন বিএনপির সভা

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: বিএনপি লেবানন শাখার আয়োজনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার দাবিতে প্রতিবাদ সভা হয়েছে।

রবিবার লেবানন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন জাকিরের  পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব।

তিনি বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই মিথ্যা ও সাজানো মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মধ্যপ্রাচ্যের সকল দেশের জাতীয়তাবাদী নেতাকর্মীদের নিয়ে আন্দোলন করে দেশনেত্রীকে মুক্ত করব ইনশাআল্লাহ্।

আহমদ আলী মুকিব অভিযোগ করেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে।’

তিনি বলেন, এ মামলায় ষড়যন্ত্র করে কোনো রায় দিলে দেশের জনগণ তা মেনে নেবে না।’

প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব। সভায় বক্তব্য দেন- লেবানন বিএনপির প্রধান উপদেষ্টা আমির হোসেন কলিম, বিএনপি প্রতিষ্ঠা সদস্য ও সাবেক সভাপতি মানিক মোল্লা, উপদেষ্টা আব্দুল হালিম, রুহুল আমিন, বাসানী মোল্লা, খুরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মজুমদার, সহ-সভাপতি আমিনুল ইসলাম আইমান, আবু বকর ছিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, তাজুল ইসলাম প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension