
বাংলা খবরের আনুষ্ঠানিক যাত্রা শুরু
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: অন লাইন পত্রিকা বাংলা খবর ডট নেট এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস এর একটি রেস্টুরেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পত্রিকাটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধনকালে রোববার সন্ধ্যায় পত্রিকাটির অনলাইনে থাকা প্রচ্ছদ পেইজটি’র একটি প্রিন্ট কপি উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরেন অতিথিরা।

অনুষ্ঠানে নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সম্পাদক, সিনিয়র সাংবাদিক, ঢাকা থেকে আসা সাংবাদিক, রাজনীতিবিদ, সাংস্কৃতি কর্মী সহ নানান পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি গোলটেবিল বৈঠক ( গণমাধ্যম: প্রাপ্তি ও প্রত্যাশা ) আয়োজন করে বাংলা খবর। অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবিধানে বলা আছে সংবাদপত্র হচ্ছে ফোর্থ স্টেট। অথচ এ ফোর্থ স্টেট এর রাষ্ট্রীয় মর্যাদা আজ আর নেই। তারা বলেন, গণমাধ্যম কোন রাজনৈতিক দল নয়, জনগনের জন্য কাজ করে। একমাত্র সংবাদপত্রই পারে সমাজকে আমূল পরিবর্তন করতে। তারা বলেন, যান্ত্রিক জীবন ব্যবস্থায় অনলাইন পত্রিকাও ভূমিকা রাখছে। ব্যস্ততার মাঝে মোবাইল ফোনে অনেকেই প্রতিদিন বিশ্ব সংবাদ দেখে নিচ্ছেন।

বাংলা খবরের সম্পাদক শওকত ওসমান রচি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ আল আমিন। পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন নিউইয়র্ক এর পরিচিত মুখ সাংবাদিক হাসানুজ্জামান সাকী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীন সাংবাদিক ও সাপ্তাহিক আজকাল পত্রিকার সম্পাদক মনজুর আহমদ, প্রবীন সাংবাদিক মাহমুদুল্লাহ, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, টাইম টেলিভিশন এর সিইও ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, আমেরিকা -বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক দেশকন্ঠের সম্পাদক দর্পণ কবীর, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক প্রবাস পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ ওয়ালিউল আলম ও সম্পাদক মোহাম্মদ সাঈদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মুজাহিদ আনসারী, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ইমরান আনসারী, সিনিয়র সাংবাদিক আবিদুর রহিম, বাপস নিউজ সম্পাদক হাকিকুল ইসলাম খোকন, চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার মোস্তফা মল্লিক, সাপ্তাহিক জনতার কন্ঠের চেয়ারম্যান শামসুল আলম, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কার্যকরী সদস্য শাহানারা রহমান, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যাপিকা মমতাজ শাহনাজ, জাতীয় পার্টি নেতা ও লেখক জসীম উদ্দীন, বাংলাদেশের বিশিষ্ট নাট্য শিল্পী রেখা আহমদ ও প্রখ্যাত সঙ্গীত শিল্পী রিজিয়া পারভীন, মুক্তধারার কর্ণধার বিশ্বজিৎ সাহা, আমেরিকা-বাংলােদশ প্রেসক্লােবর যুগ্ম সম্পাদক মন্জুরুল হক, সাপ্তািহক আজকাল পত্রিকার নির্বাহী সম্পাদক শাহাবুদ্দিন সাগর, বিশিষ্ট আলোকচিত্র শিল্পী নিহার সিদ্দিকী, আমেরিকা-বাংলােদশ প্রেসক্লােবর কার্যিনর্বাহী সদস্য – সাপ্তািহক আজকাল পত্রিকার মার্কেটিং বিভাগের প্রধান এ বি সিদ্দিক, সাংবাদিক তোফাজ্জল হোসেন লিটন, সাংবাদিক – সংগঠক এনাম চৌধুরী, ড. এনামুল হক, এশিয়ান টিভির প্রধান ক্যামেরা পার্সন মাহে আলম জেমস, যুবদল কেন্দ্রীয় নেতা আব্দুল বাতেন শামীম, যুবলীগ নেতা তারিকুল ইসলাম, কুইন্স যুবলীগ নেতা নান্ট ুু, উত্তম কুমার সেন, মো: সাইফুল ইসলাম, সাংবাদিক টি এ মামুন, সাংবাদিক অনিসুর রহমান, অগ্রনী শিশু কিশোর সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আতিকুর রহমান মুকুল, মুক্তিযোদ্ধা ইসলাম জাহিদ, ফারহানা চৌধুরী, প্রমুখ।



