বিনোদন

রাখিকে খুনের হুমকি, তোলপাড় বলিপাড়া

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: মঙ্গলবার সকাল থেকে বেজেই চলেছে ফোনের রিং। ফোন তুললেই কানে ভেসে আসছে অশ্রাব্য ভাষায় গালিগালাজ। আর সঙ্গে প্রাণ নাশের হুমকি। ড্রামা কুইনের অভিযোগ, হত্যার হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। গত মঙ্গলবার সকাল থেকে ফোনে নানাধরণের হুমকি পাচ্ছেন তিনি। তাতেই তোলপাড় বলিউড, মনে করা হচ্ছে, তনুশ্রী-নানা বিতর্কে মুখ খোলায় রাখির সঙ্গে, আজ এমন ঘটনা ঘটছে।

নানা প্রসঙ্গে কথা বলার সময়, সম্প্রতি তনুশ্রী এক সাক্ষাৎকারে বলেছেন, “আমার রিপ্লেসমেন্ট রাখি সাওয়ান্ত৷ সবথেকে বড়ো অপমান৷ অন্তত আরও একটু ক্লাসি কাউকে আনতে পারতে৷ আমার জায়গায় রাখিকে আনার কোনও দরকার ছিল? আর এর থেকেও বড়ো বিষয় হল, আমি পরে শুনেছিলাম, সেটে এসে আমার সম্বন্ধে অজস্র খারাপ কথা বলেছে ও৷ রাখি বলেছিল, ‘তনুশ্রীর গায়ে কী হীরে-সোনা লাগানো আছে যে ওকে ছোঁয়া যাবে না?’ একজন নারী হয়ে এই ধরণের মন্তব্য কেউ করে কীকরে৷ নারী হিসেবে রাখি যে কী সেটা সবাই জানে৷”

ছবি: ট্যুইটারের সৌজন্যে

এরপরই সাংবাদিক বৈঠক ডাকেন রাখি। যেখানে তনুশ্রীর বিরুদ্ধে সমস্ত ক্ষোভ উগরে দেন তিনি৷ তিনি বলেন, “তনুশ্রী দত্ত মাদক সেবন করতেন, তাঁর সব অভিযোগ মিথ্যে, নানা পাটেকারের মতো মানুষ হয় না, তনুশ্রীর আসলে মাথার ঠিক নেই।”

তাঁর কথায়, “হ্যাঁ আমি ক্লাসি নই৷ আমার কোনও স্ট্যান্ডার্ড নেই, কিন্তু তনুশ্রী কী? এতদিন ধরে চুপ ছিল কেন? ১০ বছর ধরে কি কোমায় ছিল যে মুখ খুলতে পারেনি৷ এখন এত কথা ফুটছে ওর মুখে? বলিউডে কেউ ওকে কাজ দিচ্ছে না৷ আমেরিকায় ভিক্ষে করে বেরাতো, সেখান থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছে তনুশ্রীকে৷ আরও অনেক কেচ্ছাই করেছে, তাই এখানে এসে পাব্লিসিটি পাওয়ার চেষ্টা করছে৷ ইংরেজিতে দু-একটা কথা বলল আর সবাই ওটাকে সত্যি মেনে ওকে সমর্থন করছে৷ সেটে তো আমিও ছিলাম, ওখানে তো কেউ নানা পাটেকারের বিরুদ্ধে কথা বলেনি৷”

এতেই থেমে থাকেননি রাখি৷ অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন তনুশ্রীকে৷ ক্ষোভ প্রকাশ করতে করতেই তিনি বলতে লাগলেন, “ও পুরোটাই বানিয়ে বলছে৷ নানা পাটেকারের সেটে থাকার কথা ছিল না মানে টা কি৷ গানটা তো সবাই দেখেছে, ছেলেদের লিরিকস ছিল৷ সেটা কে এসে করবে ও না নানা পাটেকার৷ ও নিজেকে ভ্যানিটি ভ্যানে বন্ধ করে রেখেছিল কারণ ওর মাথার ঠিক ছিল না৷ ওর মেকআপ আর্টিস্ট আর হেয়ার ড্রেসার নিজে আমায় বলেছে যে মাদক নিয়ে অজ্ঞান হয়ে ২-৩ ঘন্টা ধরে পড়ে আছে৷ নানা পাটেকার, তনুশ্রীর বিরদ্ধে মামলা করলে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ওনাকে সমর্থন করে যাব৷”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension