প্রধান খবরবাংলাদেশরাজনীতি

কুমিল্লায় নাশকতার মামলায় খালেদার জামিন নামঞ্জুর

রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে ঘুমন্ত আটজন যাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩ অক্টোবর) বেলা ২টার পর শুনানি শেষে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নং আমলি আদালতের বিচারক বিল্পব চন্দ্র দেবনাথ এ আদেশ দেন।

এর আগে গত রবিবার (৩০ সেপ্টেম্বর) এ মামলার শুনানি হয়। সেদিন আসামিপক্ষ জামিন শুনানিতে অংশ নেয়।

রাষ্ট্রপক্ষ অধিকতর শুনানির জন্য সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে বিচারক আজ (বুধবার) মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে যাত্রীবাহী নৈশ কোচে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।

এতে অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত ৮ যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension