
ঐক্য চেয়েছি সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে: কাদের
হাসিবুর রহমান, রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা ঐক্য চেয়েছি সাম্প্রদায়িক অপশক্তি ও নষ্ট রাজনীতির বিরুদ্ধে, আমরা জাতীয় ঐক্য চেয়েছি স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে।
শুক্রবার রাজধানীর গাবতলীতে আওয়ামী লীগের সপ্তাহব্যাপী নির্বাচনী গণসংযোগের পঞ্চম দিনে দলের প্রচারে অংশ নিয়ে তিন এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমি কোনো জোটকে নির্বাচনে আমাদের সঙ্গে ঐক্য করতে বলিনি। আমি বলেছি, বামপন্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। জাতির পিতাকে শ্রদ্ধা করে। বামপন্থীদের ভেতরে কেন এত ভাঙনের সুর? আপনারা ঐক্যবদ্ধ থাকুন। তাদের আমাদের সঙ্গে ঐক্য করতে আমি বলিনি।
মন্ত্রী বলেন, এখন লোকে বলে ধানের শীষ পেটের বিষ। এটা আমার কথা না। কালকেও গাড়ি দিয়ে যাচ্ছিলাম, একজন তো বলেই ফেলল পেটের বিষ নয়, ধানের শীষ সাপের বিষ। এই বিষ কী কেউ খাবে? এই বিষ বাংলার মানুষ আর পান করবে না।
ওবায়দুল কাদের বলেন, এটা ২০১৪ সাল না, ২০১৮ সাল। বিএনপি নির্বাচন বানচাল করার লক্ষ্যে কোনো নাশকতা করলে তার সমুচিত জবাব দেবে বাংলাদেশের জনগণ। বিএনপি সোজা পথ দিয়ে ক্ষমতায় যেতে চায়, এটা মনে করার কোনো কারণ নেই।
কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সরকার রাজনীতি করেনি উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আওয়ামী লীগ নয়, বিএনপিই রাজনীতি করেছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজ উপযুক্ত জায়গা, আদালতও সেটি বলেছে। তাহলে সরকারের ভুল কোথায়?
একাদশ জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম (ইভিএম) ব্যবহার প্রসঙ্গে মন্ত্রী কাদের বলেন, ইভিএম সীমিত পরিসরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার হোক এটা আওয়ামী লীগ চায়। নির্বাচন কমিশনের কাছে সে দাবি জানানো হয়েছে। নির্বাচনে যেন জালিয়াতি না হয়, কারচুপি না হয়, কেউ যেন বাক্সভর্তি না করতে পারে, জাল ভোট যেন কেউ না দিতে পারে, সে জন্যই ইভিএম।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় গণসংযোগে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, বন ও পরিবেশ



