
এক নজরে দেখে নিন কোন রাজ্যে কবে বিধানসভা নির্বাচন
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: পাঁচ রাজ্যের বিধানসভার দিন ঘোষণা করল নির্বাচন কমিশন৷ শনিবার নয়াদিল্লির নির্বাচন সদনে এ নিয়ে সাংবাদিক বৈঠক করা হয়৷ ওই সাংবাদিক বৈঠকেই দিন ঘোষণা হয়৷ পাঁচ রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে৷ ওই তালিকায় রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও মিজোরাম৷ মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত এদিন জানান, আগামী বছর ১৫ ডিসেম্বরের মধ্যে ওই রাজ্যগুলিতে ভোট প্রক্রিয়া শেষ করতে হবে৷
এক ক্লিকে দেখে নিন কোন রাজ্যে কবে ভোট-
ছত্তিশগড়ে মোট আসন- ৯০
(দুই দফায় ভোট হবে এই রাজ্যে)
প্রথম পর্যায়- ১২ নভেম্বর।
দ্বিতীয় পর্যায়- ২০ নভেম্বর।
মধ্যপ্রদেশে মোট আসন- ২৩০টি
(এক দফাতে ভোট হবে প্রত্যেকটি আসনে)
ভোট হবে- ২৮ নভেম্বর।
মিজোরাম- ৪০টি আসন
(এক দফাতে ভোট হবে এখানে)
ভোট হবে-২৮ নভেম্বর।
রাজস্থানে মোট আসন- ২০০ টি আসন
(এক দফাতেই ভোট হবে এই রাজ্যেও)
ভোট হবে-৭ ডিসেম্বর।
তেলেঙ্গানায় মোট আসন- ১১৯টি আসন
( এক দফাতেই ভোট হবে এই রাজ্যে)
ভোট হবে-৭ ডিসেম্বর।
সমস্ত রাজ্যে ভোট গণনা হবে- ১১ ডিসেম্বর।



