প্রবাস

সিলেট-১ আসনে ডঃ মোমেনকে মনোনায়নের দাবি

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ডঃ এ কে আবদুল মোমেনকে মননোয়ান দিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হাইকমান্ডের প্রতি দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেট বিভাগের অধিবাসীদের সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন। সম্প্রতি নিউইয়র্কে এক অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে উক্ত দাবি জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল হোসেন খান বলেন, জালালাবাদ এসোসিয়েশন একটি অরাজনৈতিক সংগঠন। কোনো দলের পক্ষে আমাদের অবস্থান নেই। তবে সিলেটের স্বার্থে আমরা যোগ্য প্রার্থীকেই সমর্থন দেবো। তিনি বলেন, ডঃ মোমেনকে সৎ ও যোগ্য ব্যক্তি। তিনি আগামী নির্বাচনে প্রার্থী হলে আমরা সমর্থন দেবো।

অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ডঃ আবদুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে বাংলাদেশ। সিলেটের উন্নয়নে এবং বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি। আগামীতে কোনো দায়িত্ব পেলে সিলেটের উন্নয়নে চেষ্টার কোনো ত্রুটি রাখবোনা। তিনি জালালাবাদ এসোসিয়েশনকে ধন্যবাদ জানান।

এসময় আরো বক্তব্য দেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, অধ্যাপক ডাঃ জিয়াউদ্দীন আহমেদ, তোফাজ্জল করিম, ফখরুল ইসলাম দেলোয়ার, মোশাররফ আলম, দেওয়ান বজলু চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, ইমাদ চৌধুরী, ইফজাল চৌধুরী প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension