বিনোদন

গুরুতর অবস্থায় ফের হাসপাতালে ভরতি দিলীপ কুমার

রূপসী বাংলা বিনোদন ডেস্ক : ফের একবার হাসপাতালে ভরতি বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। গত রবিবার রাতে অবস্থার অবনতি হওয়ায়, মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। আজ অভিনেতার ট্যুইটার থেকে জানানো হয়েছে সেকথা। যেখানে লেখা, ” নিউমোনিয়া আক্রান্ত দীলিপ কুমার। গত রাতে প্রবীণ নায়ককে হাসপাতালে ভরতি করানো হয়েছে।”

গত বছর নভেম্বরে এই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি। কিন্তু হাসপাতালে ভরতি হওয়ার কিছুক্ষণ পরেই চিকিৎসকেরা বর্ষীয়ান এই অভিনেতাকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। নিজের ট্যুইটার অ্যাকাউন্টে অভিনেতা জানিয়েছিলেন তাঁর নিমোনিয়া গুরুতর কিছু নয়৷ বাড়িতে থেকে বিশ্রাম নেবেন তিনি৷ ঈশ্বরের কৃপায় তিনি এখন সুস্থ আছেন৷ ভক্তদের তাঁর জন্য প্রার্থনাও করতে বলেছেন তিনি। কিন্তু এবার একরাত কেটে গিয়েছে। তিনি ভরতি রয়েছে হাসপাতালে। তাই অবস্থা যে মোটেও সুবিধার নয় বলছেন অনেকে।

অভিনয় জগতের ৯৪ বছর বয়সী এই তারকা গত কয়েক বছরে বেশ কয়েকবার হাসপাতালে ভরতি হয়েছেন শারীরিক অসুস্থতার কারণে। ২০১৬ ডিসেম্বর মাসেই জ্বর এবং ডান পা ফোলার সমস্যা নিয়ে এই লীলাবতি হাসপাতালেই ভরতি ছিলেন বেশ কিছুদিন।

দিলীপ কুমার-সায়রা বানুর বিয়ে ৫১ বছর অতিক্রম করেছে৷ একসঙ্গে বহু সফল ছবি দর্শকদের উপহার দিয়েছেন তাঁরা৷ ছবির সূত্রেই একে অপরের কাছে আসেন তাঁরা৷ আজও তাঁদের সম্পর্ক অনেকের কাছে ঈর্ষনীয় এবং সেই সঙ্গে দৃষ্টান্তমূলকও৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension