
ফিল্ম থেকে ব্যাক আউট করলেন আমির
রূপসী বাংলা বিনোদন ডেস্ক : পরিচালক সুভাষ কাপুরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নিয়ে তাঁর মুভি ছেড়ে বেরিয়ে এলেন আমির খান৷ ট্যুইটারে একটি পোস্টে তিনি লিখেছেন যে কোনও ধরণের যৌন হেনস্তা, অত্যাচারকে একেবারেই সহ্য করা হবে না৷
যদিও তিনি তাঁর পোস্টে পরিচালক সুভাষ কাপুর এবং তাঁর পরিচালনায় তৈরি হওয়ার কথা আপকামিং গুলশন কুমার বায়োপিক ‘মগুল’র নাম কোনটাই উল্লেখ করেননি৷ সবকিছু অজ্ঞাত রেখে তিনি জানিয়েছেন ছবিটি থেকে তিনি সিনেমাটি থেকে সরে এসেছেন৷

ছবিটির যৌথ প্রযোজনায় ছিলেন আমির এবং ভূষণ কুমার৷ দু’জনেই ছবিটি করা থেকে সরে আসেন৷ কারণ স্বরূপ আমির জানিয়েছেন, “#MeToo মুভমেন্টে একজনের নাম উঠে এসেছে৷ তিনি একজন মহিলাকে হেনস্তা করেছেন বলে দাবি করা হয়েছে৷ আমাদের কারও বিরুদ্ধে কোনও মন্তব্য কিংবা সমর্থন করার কোনও অধিকার নেই৷ যা করার আইন করবে৷ জানা গিয়েছে, মামলাটি বিচারাধীন৷ তাই কোনও সিদ্ধান্তে না এসেই এই ছবিটি থেকে আমরা পিছিয়ে যাচ্ছি৷”
এই পোস্টের উপর ভিত্তি করেই দু-এ দু-এ চার করে ফেলেছে সকলে৷ টি সিরিজের প্রতিষ্ঠাতা ছিলেন গুলশন কুমার দুয়া৷ আন্ডারওয়ার্ল্ডের হাতে খুন হওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়ার কথা ছিল এই বায়োপিকের৷ যার পরিচালনার দায়িত্বে ছিলেন সুভাষ কাপুর৷ তাঁর বিরুদ্ধে অভিনেত্রী গীতিকা তিয়াগি যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন৷

সেই অভিযোগে জন্যই এমন সিদ্ধান্তে এসেছেন আমির৷ অন্যদিকে সুভাষ কাপুর জানিয়েছেন, “আমি আমির খান এবং কিরণ রাওয়ের সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে সম্মান করি৷ মামলাটি বিচারাধীন তাই আদালতে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব৷”
ছবিটি থেকে পিছিয়ে আসার পাশাপাশি আমির জানিয়েছেন যৌন হেনস্তার প্রতিটি ঘটনার বিরুদ্ধে তিনি৷ শ্লীলতাহানি, যে কোনও রকমের হেনস্তা মেনে নেওয়া হবে না৷ আমির খানের প্রযোজনা সংস্থাতে মহিলা সহ বাকিদের সুরক্ষিত একটি পরিবেশ দেওয়া প্রদান করা হয়৷ আমিরের পোস্টে ধন্যবাদ জানিয়ে গীতিকা লিখেছেন, যে কোনও ধরণের সমর্থনই প্রশংসনীয়৷
https://twitter.com/aamir_khan/status/1050068184995426306



