প্রধান খবরবাংলাদেশ

আইনজীবী নেতাদের সঙ্গে আজ বৈঠকে বসছে বিএনপি

রূপসী বাংলা ডেস্ক:এবার আইনজীবী নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেল ৫টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং-এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।বৈঠকে খালেদা জিয়ার জামিন ও মুক্তির জন্য বিষয়ে আলোচনা হতে পারে। গত কয়েকদিন ধরে বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় আইনজীবী নেতাদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। রায়ের পর পরই খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।চ্যানেল আই

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension