খেলা

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শার্দুল

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : অভিষেক টেস্টে মাত্র ১০ বল করেই মাঠের বাইরে চলে যেতে হল শার্দুলকে৷ ম্যাচের চতুর্থ ওভারের চতুর্থ বল করার পরই খুঁড়িয়ে হাঁটতে শুরু করেন শার্দুল৷ কুঁচকির চোটের জন্য মাঠে ফিজিও ডাকা হয়৷ পর শুশ্রুষার জন্য ফিজিও’র সঙ্গে মাঠের বাইরে যেতে হয়েছে শার্দুলকে৷ পেস বোলারদের ক্ষেত্রে এই চোট দীর্ঘসময়ের জন্য ছিটকে দিতে পারে৷ সেক্ষেত্রে প্রথম দিন হয়ত চোটের জায়গায় বাড়তি চাপ না দিতে শার্দুলকে বিশ্রাম দেওয়া হতে পারে৷

দিনের শুরুতে মাঠ ছাড়ার পর এদিন আর মাঠে নামেননি শার্দুল৷ ভারতীয় পেসারের স্ক্যান করা হয়৷ রিপোর্ট দেখার পর তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্স চিকিৎসকের৷ সরকারিভাবে বোর্ডের তরফে জানানো হয়, ‘শার্দুলের স্ক্যান করা হয়েছে৷ আজ আর মাঠে নামতে পারেনি৷ টিম ম্যানেজমেন্ট ওকে বাকি ম্যাচেও নামার সিদ্ধান্ত নিয়েছে৷ পরিবর্তে এনসিএ-তে ও রিহ্যাবে থাকবে৷’

এ নিয়ে দ্বিতীয়বার চোটের কববে পড়লেন ২৬ বছরের ডানহাতি পেসার৷ ১৮ সেপ্টেম্বর এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকং-এর বিরুদ্ধে চোট পেয়ে মাঠে ছেড়েছিলেন শার্দুল৷ আর এদিন টেস্ট অভিষেকে তাঁর স্থায়িত্ব মাত্র ১০ বল৷

অন্যদিকে প্রত্যাশা মতোই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় ভারত৷ প্রথম দিনের মধ্যাহ্নভজের বিরতিতে ক্যারিবিয়ান শিবিরের তিনটি উইকেট তুলে নিয়ে চালকের আসনে টিম ইন্ডিয়া৷ বোলিং লাইনআপে একটিমাত্র বদল ঘটিয়ে দ্বিতীয় টেস্টে দল নামায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট৷ তবে আপাতদৃষ্টিতে বদলটা সুখের হয়নি৷ মহম্মদ শামির পরিবর্তে টেস্ট ক্যাপ হাতে পাওয়া শার্দুল ঠাকুর অভিষেক ম্যাচের প্রথম দিনে মাত্র ১০টি বল করে চোট পেয়ে মাঠ ছাড়েন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension