আন্তর্জাতিক

জয়নবের ধর্ষক-খুনির ফাঁসি কার্যকর

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক : শিশু জয়নাব আনসারির ধর্ষক ও খুনির ফাঁসি কার্যকর করেছে পাকিস্তান। বুধবার পাঞ্জাব প্রদেশে লাহোরের কোট লাখপাট কারাগারে ইমরান আলী নামের ওই হত্যাকারীর ফাঁসি কার্যকর করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডন পত্রিকা।

চলতি বছরের ৪ জানুয়ারি মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় শিশু জয়নাব। এর ৫ দিন পর এক আবর্জনার স্তূপ থেকে উদ্ধার করা হয় তার ক্ষতবিক্ষত লাশ। হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল শিশুটিকে।

এ ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে সেখানকার মানুষ। ‘হ্যাশট্যাগ জাস্টিস ফর জয়নাব’ লিখে প্রতিক্রিয়া জানান জনপ্রিয় চলচ্চিত্র ও ক্রিকেট তারকারাসহ বিভিন্ন অঙ্গনের মানুষ।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ খুনিকে গ্রেপ্তারে এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেন। পরে গত ২৪ জানুয়ারি ইমরান আলীকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে দোষী সাব্যস্ত হন ২৩ বছর বয়সী ইমরান আলী। গত ফেব্রুয়ারিতে তাকে মৃত্যুদণ্ডা দেন আদালত।

ইমরান আলী একজন ভয়ঙ্কর অপরাধী। জয়নাবের আগে বিভিন্ন সময় সে আরো ছয় শিশুকে হত্যা করেছিল।

ফাঁসি কার্যকরের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জয়নাবের বাবা আমিন আনসারি। মেয়ের হত্যাকারীর ফাঁসি হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

ঘাতক ইমরান আলী

সূত্র: ডন

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension