প্রধান খবরভারত

উৎসবের রাতে বিভেদ ভুলে ধুনুচি হাতে অধীর-সুমিত্রা

রূপসী বাংলা নয়াদিল্লি ডেস্ক: কিছুদিন বাদেই শুরু হবে ভোটযজ্ঞ। দেশ জুড়ে রাজনীতির তরজা তুঙ্গে উঠবে। শাসক বিরোধী লড়াইতে উত্তাল হয়ে উঠবে দেশ। অথচ নবমীর রাতের একটি ছবি যেন বুঝিয়ে দিল উৎসবের রঙে সব দ্বন্দ্বই মলিন হয়ে যায়।

রাজধানী দিল্লিতে দুর্গাপুজোয় অংশ নিলেন লোকসভার স্পিকার তথা বিজেপি নেত্রী সুমিত্রা মহাজন আর কংগ্রেস নেতা অধীর চৌধুরি। দিল্লির প্যান্ডোরা রোডের সর্বজনীন দুর্গাপুজো প্যান্ডেলে ধুনুচি হাতে দেখা গিয়েছে তাঁদের।

গত কয়েকদিন ধরে শুধু বাংলাতেই নয়, বাংলার বাইরেও বিভিন্ন জায়গায় উৎসবে মেতে উঠেছিলেন বাঙালিরা। বিশেষত দিল্লিতে বহু বাঙালির বাস হওয়ায় সেখানে দুর্গাপুজোর প্রচলনও রয়েছে। সেরকমই এক প্রবাসী বাঙালির পুজো হয় এই প্যান্ডোরা রোডে।

বাঙালির নিজস্ব এই উৎসব রাজধানীতে অবশ্য শুধু বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। অন্যান্য প্রদেশ ও অন্যান্য সম্প্রদায়ের মানুষেরাও পুজোর আনন্দ ভাগ করে নিলেন নিজেদের মধ্যে, যা ভেঙে দিল জাতি, ধর্ম, বর্ণ আর রাজনীতির ভেদাভেদ।

মাঝেমধ্যেই এই দুই নেতা-নেত্রীকে বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা যায় লোকসভায়। হরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর সঙ্গে স্বাভাবিকভাবেই বিজেপির সম্পর্ক সুখকর নয়। হয়ত মায়ের কাছে ভিন্ন প্রার্থনা নিয়েই পৌঁছেছিলেন দু’জনে। তবু এই দৃশ্য মনে করিয়ে দিয়েছে উৎসবের কাছে হার-জিত সবই মলিন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension