অর্থনীতি ও বাণিজ্য

‘দারিদ্রের হার শূণ্যের কোঠায় আনা হবে’- অর্থমন্ত্রী

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  দেশে প্রতিবছর দুই শতাংশ হারে দারিদ্র্য কমানোর চেষ্টা করছেন জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ১০ বছরের মধ্যে দেশে দারিদ্রের হার শূণ্যের কোঠায় চলে আসবে। তবে তার জন্য আমাদের উন্নয়ন পরিকল্পনা ও যথাযথ উৎপাদনমুখী কার্যক্রমের উপর গুরুত্ব দিতে হবে।রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন ২০১৮’ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। পিকেএসএফ অনুষ্ঠানটির আয়োজন করে।

বর্তমানে দেশে ৩ কোটি দরিদ্র ও ১ কোটি হতদরিদ্র রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, তবে এমন নয় যে একেবারে দারিদ্র্য শেষ হয়ে যাবে। দেশের বিভিন্ন স্থানে কিছুটা হলেও দারিদ্র থাকে। আমাদের সরকার সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।এমএ মুহিত বলেন, দরিদ্র কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। তাই আমাদের কাজ হচ্ছে সেই কার্যক্রমগুলো যথাযথভাবে সম্পন্ন করা ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিকেএসএফ সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ, পিকেএসএফ সদস্য,  বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা প্রমুখ।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension