আঞ্চলিক

কোটালীপাড়ায় স্কাউট সদস্যদের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান।

রূপসী বাংলা কোটালীপাড়া প্রতিনিধি:

পরিচ্ছন্ন কোটালীপাড়া গড়ি, সুস্থস থাকি-ভাল থাকি এই শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। রবিবার বাংলাদেশ স্কাউট কোটালীপাড়া উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট টিমের অংশগ্রহণে দিনব্যাপী এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, কমলকুড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদার, শিক্ষক হাবিবুর রহমান মুকুল, বদিউজ্জামান, দেবাশীষ বিশারদ উপস্থিত ছিলেন। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী স্কাউট সদস্যরা উপজেলা সদরের বিভিন্ন অফিসের সামনে, সড়কের দুই পাশ ও নিজ নিজ বিদ্যালয়ের আঙ্গিনার ময়লা আবর্জনা পরিস্কার করে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension