প্রবাস

ব্রিস্টলে ভ্রাম্যমাণ কনস্যুলেট ক্যাম্প

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: যুক্তরাজ্যের ব্রিস্টল ও আশেপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশি ও ব্রিটিশ বাংলাদেশিদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশি কনস্যুলেট। স্থানীয় সময় রবিবার সেখান প্রবাসী বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলেট ক্যাম্পের উদ্যোগ নেয়া হয়েছে।

যুক্তরাজ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্রিস্টল বাথ অ্যান্ড ওয়েস্ট ব্রিস্টলের বাংলাদেশ সেন্টারে এই সেবার আয়োজন করা হয়েছে। দূতাবাসের সব সেবা সহজভাবে গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা।

বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোর্শেদ আহমদ মতচ্ছির জানান,  ভ্রাম্যমাণ কনস্যুলেট ক্যাম্প কর্মসূচিতে বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন, এমআরপি আবেদন, পাওয়ার অব অ্যাটর্নি বা আম মোক্তারনামা, নো-ভিসা ও জন্ম সনদসহ অন্যান্য সেবা প্রদান করা হবে। স্থানীয় সময় রবিবার বেলা ১১টা থেকে এই সেবা শুরু হবে। সব সেবার ফি-র অর্থ শুধুমাত্র ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দেয়া যাবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension