আন্তর্জাতিক

হেলিকপ্টার বিধ্বস্তে লেস্টার সিটির মালিকসহ নিহত ৫

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ইংলিশ ফুটবল ক্লাব লেস্টার সিটি এফসি’র মালিক থাই ধনকুবের ভিচাই শ্রীভাদ্দানাপ্রভা স্টেডিয়ামের বাইরে ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন বলে ক্লাবটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় ওই হেলিকপ্টারে তার সঙ্গে থাকা আরও চার জনও নিহত হয়েছেন।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টারের ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে ওই হেলিকপ্টারে করে রওনা হয়েছিলেন তারা, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই স্টেডিয়ামের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর বিস্ফোরিত হয় বলে জানিয়েছে পুলিশ ও ফুটবল ক্লাবটি।

ভিচাই শ্রীভাদ্দানাপ্রভার সঙ্গে তার ক্লাবের দুজন কর্মকর্তা, একজন পাইলট ও একজন যাত্রী নিহত হয়েছেন।

২০১০ সালে ভিচাই তিন কোটি ৯০ লাখ ডলারে লেস্টার সিটি ফুটবল ক্লাবটি কিনে নিয়েছিলেন। দুই বছর আগে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জিতে দলটি ইতিহাস সৃষ্টি করেছিল।

চার সন্তানের জনক ভিচাই ক্লাবটির ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।তিনি থাইল্যান্ডের কিং পাওয়ার ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা।

রবিবার লেস্টার সিটি ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে ও বিপর্যস্ত মন নিয়ে আমরা নিশ্চিত করছি, আমাদের চেয়ারম্যান ভিচাই শ্রীভাদ্দানাপ্রভা শনিবার সন্ধ্যায় শোচনীয়ভাবে যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে ছিলেন; ওই সময় তাকে ও অপর চার জনকে বহনকারী হেলিকপ্টারটি কিং পাওয়ার স্টেডিয়ামের বাইরে বিধ্বস্ত হয়।’

পুলিশ জানায়, লেস্টার সিটি ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মধ্যকার খেলা শেষ হওয়ার প্রায় ঘন্টাখানেক পর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেলিকপ্টারটি কিং পাওয়ার স্টেডিয়ামের কাছে একটি কার পার্কিংয়ে বিধ্বস্ত হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension