
সোহরাওয়ার্দী উদ্যানে ১০ লাখেরও বেশি মানুষের ‘শোকরানা মাহফিল’
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: কওমি মাদরাসার দাওরায়ে
প্রধানমন্ত্রীর সংবর্ধনাকে কেন্দ্র করে শাহবাগ অভিমুখে জনস্রোত তৈরি হয়েছে। সারা দেশ থেকে দলে দলে ছুটে আসছেন আলেমরা। ফজরের নামাজের পর থেকেই তারা আসতে শুরু করেছেন। বেলা বাড়ারসঙ্গে সঙ্গে বাড়ছে আলেমদের জনস্রোত। তবে সকাল ৯টার মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান প্রায় পরিপূর্ণ হয়ে গেছে।

শোকরানা মাহফিলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠোনে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফি।
বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ আগেই ঘোষণা দিয়েছেন শোকরানা মাহফিলে ১০ লাখেরও বেশি মানুষের জন্য প্রস্তুতি রয়েছে।



