প্রধান খবরমুক্তমত

শুভ জন্মদিন শাবান মাহমুদ

রূপসী বাংলা পরিবার: আজ রূপসী বাংলার উপদেষ্টা শাবান মাহমুদের জন্মদিন। রূপসী বাংলা পরিবারের সকলের পক্ষ থেকে তাকে অনেক অনেক শুভেচ্ছা।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সংগঠনটির মহাসচিব শাবান মাহমুদ ১৯৮৮ সালে দৈনিক বাংলার বাণীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে দৈনিক লাল সবুজ, দৈনিক বাংলাবাজার এবং বিটিভিতে সাংবাদিকতা করেছেন। পরে বিটিভিতে প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শাবান মাহমুদ পেশাগত প্রয়োজনে ইংল্যান্ড, আমেরিকা, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ডসহ প্রায় পঞ্চাশটি দেশে গিয়েছেন। এবং একাধিকবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গীও হয়েছেন।

রূপসী বাংলার প্রতিষ্ঠালগ্ন থেকে শাবান মাহমুদ উপদেষ্টা হিসেবে সঙ্গে যুক্ত আছেন। সহযোগিতা করছেন অভিজ্ঞ পরামর্শ দিয়ে। তার জন্মদিনে রূপসী বাংলা পরিবার কৃতজ্ঞতায় সেসব স্মরণ করছে। আবারও অনেক অনেক শুভেচ্ছা।

শুভ জন্মদিন শাবান মাহমুদ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension