
ভারত
মানসিক ভারসাম্যহীনকে গণধর্ষণ, ২৪ ঘণ্টা ঘটনাস্থলেই পড়ে রইলেন নির্যাতিতা
রূপসী বাংলা ডেস্ক:দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি গণধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। নির্যাতিতা মানসিক ভারসাম্যহীন আদিবাসী তরুণী প্রায় ২৪ ঘণ্টা ঘটনাস্থলেই পড়েছিলেন। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গত শনিবার ওই তরুণীকে গণধর্ষণ করা হয়। রবিবার বিকেলে স্থানীয় এক বাসিন্দা তাঁকে দেখতে পেয়ে, পুলিশকে খবর দেন।বর্তমানে হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নির্যাতিতা। ঘটনায় রামপ্রবেশ শর্মা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ABP Ananda



