প্রবাস

প্রেস বিজ্ঞপ্তি

আজ ২০শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:০০টায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উদ্যোগে মেজবান রেস্টুরেন্টে বাংলাদেশ আওয়ামীলীগের সন্মানিত প্রেসিডিয়াম মেম্বার, প্রাক্তন বানিজ্য, বিমান ও পর্যটন মন্ত্রী মাননীয় সাংসদ জনাব মোহান্মদ ফারুক খানের উপস্হিতিতে এক সারগর্ভ আলোচনা সভার আয়োজন করা
হয়েছে । আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান একুশে ফেব্রুয়ারি এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজকের আলোচনা সভায় জনাব মোহান্মদ ফারুক খান প্রধান অতিথির আসন অলংকৃত করবেন । দেশের বর্তমান রাজনৈতিক পরিস্হিতিতে আজকের আলোচনা সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ, নিউইয়র্ক স্টেট আ:লীগ, মহানগরী আ:লীগ, সকল সহযোগী ও অংগসংগঠনের নেতাকর্মীদের প্রতি আমার সনির্বন্ধ অনুরোধ সবাই আজকের আলোচনা সভায় অংশগ্রহন করে সভাকে সর্বাত্বক ভাবে সফল করুন । এছাড়া মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির সকলেও সবান্ধব আমন্ত্রিত। সকলের স্বত:স্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে আমরা আবারও প্রমাণ করবো যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এই প্রবাসের মাটিতে একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন । জয় বাংলা, জয় বংগবন্ধু ।

নিবেদক –
ড.সিদ্দিকুর রহমান
সভাপতি
ভারপ্রাপ্ত সাধারন
সম্পাদক
আব্দুস সামাদ আজাদ
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension