প্রধান খবরবাংলাদেশ

রেল স্টেশনে পথ শিশুদের একুশ পালন

রূপসী বাংলা ডেস্ক:কুমিল্লা রেল স্টেশনে নিজেদের তৈরি করা কাদা মাটির শহীদ মিনারে ফুল দিয়ে অমর একুশ পালন করেছে পথ শিশুরা।

বুধবার ভোরে স্টেশনের এক কোনে এই শহীদ মিনার তৈরি করা হয়। পথ শিশুরা শহীদ মিনারে ফুল দেয়ার পাশাপাশি শহীদ মিনার ও জাতীয় পতাকা অংকন প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের আঁকা ছবি স্টেশনের দেয়ালে প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়। এই শিশুদের এখানে বিনামূল্যে পড়ায় কলেজ শিক্ষার্থীদেও সংগঠন দুর্বার ফান্ডেশন।

সংগঠনের প্রতিষ্ঠাতা আরিফ চৌধুরী বলেন, অমর একুশ সম্পর্কে জানাতে শিশুদের নিয়ে প্রভাত ফেরি, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিডি-প্রতিদিন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension