
বাংলাদেশ
মানিকগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
২০ শে ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে শহীদ রফিক চত্ত্বরে অনুষ্ঠিত হয় উদীচী’র পরিবেশনায় গণসংগীত ও আলপনা উৎসব।

এরপর রাত ১২.০১ মিনিটে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি – বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল – কলেজ সহ বিভিন্ন সামাজিক সংগঠন জেলার কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন।
২১ শে ফেব্রুয়ারি সকাল ৮ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিমের নেতৃত্বে শোক র্যালি বের করা হয়।



