খেলা

টি-২০ থেকে অবসরের ইঙ্গিত ওয়ান ডে ক্যাপ্টেনের

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : টি-২০ কেরিয়ারে ইতি টানতে পারেন ভারতের টেস্ট ও ওয়ান ডে ক্যাপ্টেন৷ আগেই জানিয়েছিলেন সংক্ষিপ্ত ফর্ম্যাটে খুব বেশিদিন খেলা চালিয়ে যেতে চান না৷ তবে তড়িঘড়ি অবসর নেওয়ার ইচ্ছা কখনও প্রকাশ করেননি৷ শেষমেশ হতাশায় ঘণিষ্ঠমহলে ইঙ্গিত দিলেন সরে দাঁড়াতে পারেন টি-২০ থেকে৷

দেওয়াল লিখনটা পড়তে পেরেছিলেন বলেই বোধহয় টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই সংক্ষিপ্ত ফর্ম্যাটে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তারকা পেসার ঝুলন গোস্বামী৷ অভিজ্ঞ ওপেনার তথা ভারতের টেস্ট ও ওয়ান ডে ক্যাপ্টেন মিতালি রাজ সংশয়ে ছিলেন বটে, তবে এমন হেনস্থা হতে হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি৷

বিশ্বকাপের স্কোয়াডে নাম থাকলেও নিজের ব্যাটিং অর্ডার তথা প্রথম একাদশে জায়গা ধরে রাখা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন মিতালি৷ তাই বোধহয় আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন যে, এটিই তাঁর কেরিয়ারের শেষ টি-২০ বিশ্বকাপ৷ টুর্নামেন্টে অনবদ্য ব্যাটিং করা সত্ত্বেও চূড়ান্ত আবজ্ঞার শিকার হওয়ার পর অবিলম্বে সরে দাঁড়ানোর কথা ভাবছেন মিতালি৷

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে মিতালির বদলে স্মৃতি মন্ধনার সঙ্গে ওপেন করানো হয় তানিয়া ভাটিয়াকে৷ ব্যাট হাতে সাতজন ভারতীয় ক্রিকেটার মাঠে নামলেও মিতালির ব্যাট করার সুযোগ হয়নি৷ টিম ম্যানেজমেন্টের অপছন্দের স্পষ্ট ইঙ্গিত ছিল মিতালিকে ব্যাট করতে না পাঠানোর মধ্যে৷ পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে পরের দু’টি ম্যাচে ওপেন করতে নেমে মিতালির ব্যক্তিগত সংগ্রহ ছিল যথাক্রমে ৫৬ ও ৫১৷ দু’টিতেই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন তিনি৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে হাঁটুর চোটের জন্য মাঠে নামেননি মিতালি৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে ওপেন করতে নেমে তানিয়া ভাটিয়া আবার ব্যর্থ হন৷ তা সত্ত্বেও ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে মিতালিকে প্রথম একাদশের বাইরে রাখেন ক্যাপ্টেন হরমনপ্রীত৷ তানিয়াকে ওপেনার হিসাবে প্রাধান্য দেওয়া হয় এবং যথারীতি তিনি ব্যর্থ হন৷ ভারত সেমিফাইনালে হেরে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে৷

সেমিফাইনালে মিতালিকে বাদ দেওয়া নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় ভারতীয় ক্রিকেটমহলে৷ বোর্ডের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা শুরু হয়ে যায় তড়িঘড়ি৷ তবে মিতালি রাজ হতাশা কাটিয়ে উঠতে পারেননি এখনও৷ মিতালির ঘণিষ্ঠ সূত্রের খবর, রাতে ঠিকমতো ঘুমোতে পারছেন না তিনি৷ সেমিফাইনালের আগে ওয়ার্মআপ করার সময় তাঁকে যেভাবে দলের বাইরে থাকার কথা জানানো হয়, তা কোনওভাবেই মেনে নিতে পারছেন না তিনি৷ টিম ম্যানেজমেন্টের এমন অবজ্ঞা সঙ্গে নিয়ে আর টি-২০ ক্রিকেট চালিয়ে না যাওয়ার কথা ভাবছেন মিতালি৷ শ্রীঘ্রই টি-২০ থেকে নিজের অবসরের কথা জানিয়ে দিতে পারেন ভারতের ওয়ান ডে ক্যাপ্টেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension