প্রবাস

নিউইয়র্কে জেমসের কনসার্ট ২৩ ডিসেম্বর

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: আয়োজক সংগঠন ‘শো-টাইম মিউজিক’র উদ্যোগে ২৭ নভেম্বর মঙ্গলবার রাতে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শো টাইম মিউজিকের আলমগীর খান আলম বলেন, আমরা অল্পকিছুদিন আগে আইয়ুব বাচ্চুকে হারিয়েছি। ফলে বাংলা সংগীত জগতে একটা শূন্যস্থানের সৃষ্টি হয়েছে। ইচ্ছে ছিল আইয়ুব বাচ্চু, জেমস- দু’জনকে নিয়েই কনসার্ট আয়োজনের। কিন্তু একজনকে রেখে আরেকজনকে নিয়ে এই অনুষ্ঠান করতে হচ্ছে ভাবতে কষ্ট হচ্ছে।

https://www.facebook.com/RuposhiBanglaNyc/videos/2251212421780976/

আগামী ২৩ ডিসেম্বর জ্যামাইকার এমাজুরা হলে  নগরবাউল জেমসকে নিয়ে এই সলো কনসার্টের আয়োজন করা হচ্ছে। সেখানে নগরবাউলের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও পারফর্ম করবেন। কনসার্টে শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ছাড়।

সকল মিডিয়া পার্টনার, স্পন্সরদের সাথে নিয়ে একটি জমজমাট শো’র আয়জন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শো টাইমস মিউজিকের কর্ণধার এবং এনওয়াই ইন্সুরেন্সের প্রেসিডেন্ট ও সিইও শাহনেওয়াজ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension