প্রধান খবরবাংলাদেশরাজনীতি

খালেদা জিয়ার ৩টি মনোনয়নই বাতিল

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  ফেনী-১ আসনের পর এবার বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহমদ প্রথমে বগুড়া-৬ আসনে ও পরে বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন।

এ দুটি আসনে বিএনপি চেয়ারপারসনের মনোনয়নপত্র বাতিল করার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, খালেদা জিয়া মামলায় দন্ডিত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে একই কারণে ফেনী-১ আসনেও (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

অবশ্য তিনটি আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র রিটানিং কর্মকর্তা বাতিল করলেও এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।

প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ডাদেশ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরই মাঝে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেয় আদালত।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension