
নির্বাচন কমিশনে বাতিল হওয়া প্রার্থীদের ভিড়
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা পেতে নির্বাচন কমিশনে ভিড় জমিয়েছেন মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা।
আজ ৩ ডিসেম্বর সোমবার সকাল থেকে সংক্ষু্ব্ধরা নির্বাচন কমিশনে এসে ভিড় করছেন। কমিশনের অভ্যর্থনা কেন্দ্রে সংশ্লিষ্ট কার্যক্রম শুরু হওয়ার আগেই সেখানে বিপুল সংখ্যক প্রার্থী ও তাদের অনুসারীরা জড়ো হন। তারা সাদা কাগজে তথ্য-প্রমাণসহ ইসিতে অভিযোগ দায়ের করছেন। ইসি কর্মকর্তারা জানান, সংক্ষুব্ধরা সোমবার থেকে বুধবারের মধ্যে ইসিতে অভিযোগ করতে পারবেন। আর প্রাপ্ত আবেদনের ওপর ৬ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে সিদ্ধান্ত দেবে ইসি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ জন সংক্ষুব্ধ ব্যক্তি ইসিতে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন।
এদের মধ্যে রয়েছেন- মেজর (অব.) মো. আখতারুজ্জামান (কিশোরগঞ্জ-২), গণজাগরণ মঞ্চের মূখপাত্র ডা. ইমরান এইচ সরকার (কুড়িগ্রাম-৪), গোলাম মাওলা রনি (পটুয়াখালী- ৩) , নবাব মোহাম্মদ শামছুল হুদা (চাঁপাইনবাবগঞ্জ-১), খোরশেদ মিলটন (বগুড়া-৭), আব্দুল ওয়াদুদ ভূঁইয়া (খাগড়াছড়ি), আব্দুল ওয়াহাব (ঝিনাইদাহ-১), তমিজউদ্দিন (ঢাকা-২০), মোহাম্মদ আফসার আলী (সাতক্ষীরা-২), মো. তৈয়ব আলী (চাঁপাইনবাবগঞ্জ-২), মো. আব্দুল খালেক (মাদারীপুর-৩), মোকাররম হোসেন (দিনাজপুর-২), অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আব্দুল মজিদ (ঝিনাইদাহ-২), খন্দকার আবু আশফাক (ঢাকা-১), সৈয়দ জাহাঙ্গীর আলম (দিনাজপুর-৩), ফরিদুল কবির তালুকদার (জামালপুর-৪), মো. শাহাজাহান (পটুয়াখালী-৩), মো. সুমন সন্যামত (পটুয়াখালী-১), পারভেজ হোসেন (দিনাজপুর-১), জহিরুল ইসলাম মিন্টু (মাদারীপুর-১), কাইয়ুম চৌধুরী (সিলেট-৩), এসএম খলিলুর রহমান (ঠাকুগাঁও-৩) ও মো. ফজলুর রহমান (জয়পুরট-১)।



