প্রধান খবরবাংলাদেশরাজনীতি

ঢাকা-১৭ আসনে ফারুককে চূড়ান্ত প্রার্থী, এরশাদ বাতিল

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে মহাজোটের হয়ে লড়বেন আওয়ামী লীগ প্রার্থী জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আকবর হোসেন পাঠান (ফারুক)।

গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসন থেকে নায়ক ফারুক আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু সেই আসন থেকে দলের পক্ষে তাকে মনোনয়ন না দিয়ে ঢাকা-১৭ আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে যৌথভাবে লড়াইয়ের টিকেট পান। ফারুককে দলীয় মনোনয়ন দিলেও পরে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদেরকে মনোনয়ন দেয়া হয়।

এই আসন থেকেও শেষ পর্যন্ত মনোনয়ন না পাওয়ার আশঙ্কা করছিলেন কেউ কেউ। তৈরি হয়েছিল জটিলতা। তবে সব আশঙ্কা দূর করে অবশেষে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের পক্ষে লড়াইয়ের চূড়ান্ত মনোয়ন পেলেন ফারুক। অভিনেতা ফারুক দীর্ঘদিন ধরে আওয়ামী সাংস্কৃতিক জোটের সঙ্গে সক্রিয় আছেন।

আজ ৭ ডিসেম্বর শুক্রবার দুপুরে দলের সভাপতির ধানমন্ডির কার্যালয় থেকে ঢাকা-১৭ আসনে ফারুককে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

এই আসন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মহাজোটের পক্ষ থেকে মনোনয়ন চেয়েছিলেন। ওই আসন থেকে ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়েছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ। কিন্তু এরশাদকে না দিয়ে অভিনেতা ফারুককের মনোনয়ন চূড়ান্ত করা হয়।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension