
শাহরুখের ‘জিরো’তে গুরুত্বপূর্ণ রোলে সুহানা
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: শাহরুখ খানের জীবনের মোস্ট অ্যাম্বিশয়াস প্রজেক্টের মধ্যে একটি ‘জিরো’৷ যা নিয়ে মিস্টার খান কম ঝক্কি নেননি৷ একেবারে হাটকে স্ক্রিপ্ট, বক্স অফিস হিট হওয়ার বিন্দুমাত্র আশা না রেখে রিস্ক নিয়েছেন তিনি৷ তাঁর ফ্যানেদের কথায় ছবিটি সুপারহিট হবেই কিন্তু নিন্দুকদের কথায় আবারও মুখ থুবড়ে পড়বে ‘জিরো’৷
ফিল্ম বক্স অফিসে হিট হোক বা না হোক ‘জিরো’ কিছু স্পেশ্যাল এলিমেন্ট দর্শকদের উত্তেজনা বাড়িয়ে তুলেছে৷ যেমন ছবিতে বিশেষ একটি রোলে রয়েছে সুহানা খান৷ শাহরুখের মেয়ের একটি গুরুত্বপূর্ণ রোল রয়েছে ফিল্মে, এটা শুনে হয়তো ভাববেন হঠাৎ সুহানা ডেবিউ করে বসল৷

কোনও প্রচার নেই, ঘোষণা নেই এভাবে তো ডেবিউ হয় না৷ আসল ব্যাপার হল ছবিতে সুহানার গুরুত্বপূর্ণ রোল বলতে বিহাইন্ড দ্য সিনসের কিছু কাজ৷ যেমন বাবাকে গানের লিরিকস সঠিক ভাবে শেখাল সুহানা৷ সুহানা নিজেও এখন স্কুল থিয়েটারে অংশগ্রহণ করেন৷
যার জন্য বাবাকে আদেশ দিতে ফিল্মের সেটে প্রায় সারাক্ষণই ছিল সুহানা৷ শাহরুখ সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন৷ যেখানে ছবির রোম্যান্টিক ট্র্যাক ‘মেরা নাম তু’ আউটফিটে সেটে বসে রয়েছেন শাহরুখ৷

এবং আরও এক পাশে বসে সুহানা৷ ক্যাপশনে তিনি লিখেছেন, “আমি যাতে গানের লিরিকস ঠিকভাবে শিখতে পারি সেটাই শেখাচ্ছে সুহানা৷” সূত্রের খবর, এই ছবিতে নাকি প্রফেশনালি অ্যাসিস্টেন্ট না হলেও অনেক কাজই করেছেন সুহানা৷
সুহানার ডেবিউ অবশ্যই এমন রাখঢাক ভাবে হবে না৷ বলিউডের কিংয়ের একমাত্র মেয়ে৷ স্বাভাবিকভাবেই তার এন্ট্রিও ধামাকেদার হবে৷ ‘ভোগ’ কভারের ফোটোশ্যুট করে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সুহানা৷



