রাজনীতি

কোটালীপাড়ায় জনসভার মাধ্যমে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা আরম্ভ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  গোপালগঞ্জ-৩ কোটালিপাড়ায় আগামি ১২ ডিসেম্বর বুধবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্বাচনী আসনে জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে  আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবে।

আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার  টুঙ্গিপাড়ায় যাবেন।  সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের করব জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। এরপর তিনি কোটালীপাড়ায় আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। এ জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবে আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, আহমেদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

উল্লেখ্য, এর আগে সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের মধ্যদিয় নির্বাচনী প্রচার শুরু করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension