
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভা
রূপসী বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান এর সভাপত্বিতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় সম্পকিত স্থায়ী কমিটির সভাপতি , সাবেক মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কর্নেল ফারুক খান এমপি। তিনি বলেন, আগামী নির্বাচনে সবাই মিলে মিশে কাজ করার জন্য , প্রবাসীদের অবদান দেশের জন্য আগে ছিলো আগামীতে থাকবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য মন্নুজান সুফিয়ান এমপি, ইসরাফিল আলম এমপি, ফখরুল ইমাম এমপি, মোঃ আইন উদ্দিন এমপি, জেবুন্নেছা আফরোজ হিরন এমপি, রাকসানা ইয়াছমিন সুইটি এমপি, আনোয়ারুল আবদীন খান তুহিন এমপি ,খন্দকার গোলাম ফারুক খান এমপি, এক আলোচনা সভা উপস্থিত ছিলেন মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের নেতা-কর্মিরা।



